সিলেট কালেক্টরেট মসজিদ মার্কেট ইস্যুতে সমাধানের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

  • বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময়: ০৬:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫৯৪

সিলেট নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান কোঠা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের দীর্ঘদিনের মতবিরোধ নিরসনে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ এপ্রিল) সিলেটে মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকানদারদের বর্তমান সমস্যা ও জেলা প্রশাসনের সঙ্গে সৃষ্ট জটিলতার বিস্তারিত চিত্র মন্ত্রীর কাছে তুলে ধরেন। দোকান মালিকদের পক্ষে মো. ইনামুল করিম চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করলে মন্ত্রী তা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আলোচনায় ব্যবসায়ী নেতারা দেশের সার্বিক বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন।

তারা বলেন, ব্যবসা-বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে স্থগিত থাকা চেম্বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি। বিশেষ করে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

এছাড়া সিলেটে নতুন বিসিক শিল্প এলাকা স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নেতৃবৃন্দ। তাদের মতে, বর্তমানে কোনো খালি প্লট না থাকায় শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে বিসিক, বিডা, স্পেশাল ইকোনমিক জোন ও এক্সপোর্ট প্রসেসিং জোনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত কাঠামোর আওতায় আনার আহ্বান জানান তারা। এ বিষয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং আব্দুল আলিম দিপক।
ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, নিয়াজ মো. আজিজুল করিম, মনিরুল ইসলাম, ফরহাদুজ্জামান চৌধুরী, সুয়েব আহমদ অভি, রাসেল আলী, সাহান উদ্দিন নাজু, মো. মিনহাজ, মো. আল আমিন আহমদ ও আব্দুর রহিম বাদশাসহ আরও অনেকে।

বিজ্ঞপ্তি

ট্যাগ:
জনপ্রিয়

সিলেট কালেক্টরেট মসজিদ মার্কেট ইস্যুতে সমাধানের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

প্রকাশের সময়: ০৬:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬