দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত অসিত চন্দ্র দাস (৩৫) উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার সতানন্দপুর গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে।

বর্তমানে দিরাই পৌর সদরের মজলিসপুর এলাকায় বসবাস করতেন তিনি। তার দুই কন্যা সন্তান রয়েছে, যাদের বয়স ৭ ও ৪ বছর।

জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে পৌর সদরের মজলিসপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাসভবনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

প্রকাশের সময়: ০১:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬