দিরাইয়ে বাবা-ছেলের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবা ও ছেলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন বাবা গোলাম মোস্তফা সরদার রুমি। অন্যদিকে, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার তিনটি ইভেন্টে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে তাঁর ছেলে তাহমিদ সরদার। এ ছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী হিসেবে পুরস্কার পেয়েছে শেখর হিমালয় দাস।

সোমবার (২ নভেম্বর) দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বিজয়ীরা।

গোলাম মোস্তফা সরদার রুমি দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাঁর স্ত্রী মৌলদা সরদার রুনিও একজন শিক্ষিকা। তাঁদের একমাত্র ছেলে তাহমিদ সরদার দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অন্যদিকে, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস ও শিক্ষিকা শান্তনা দাসের ছেলে শেখর হিমালয় দাস দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জন করেছে।

দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক বলেন, তাহমিদ ও শেখর লেখাপড়া এবং খেলাধুলায় সব সময় মেধার স্বাক্ষর রেখে আসছে। তাদের এই অর্জন বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

গোলাম মোস্তফা সরদার রুমি বলেন, বাবা ও ছেলের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন এবং একই মঞ্চে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা সত্যিই গর্ব ও আনন্দের। এ আনন্দের তুলনা হয় না। তাঁকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে নির্বাচিত করায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি তাঁর ছেলেকে ক্রীড়া প্রতিযোগিতার তিনটি ইভেন্টে পুরস্কৃত করায় উপজেলা ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানান। আগামীর পথচলায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং দিরাই প্রেসক্লাবের সভাপতি শিক্ষাবিদ সামছুল ইসলাম সরদার খেজুর বলেন, তাঁর ছোট ভাই গোলাম মোস্তফা সরদার রুমি ছাত্রজীবনেও মেধার স্বাক্ষর রেখেছেন। শিক্ষকতা জীবনে তাঁর এই অর্জন পরিবারের জন্য গর্বের। এটি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাধনার ফসল। রুমির একমাত্র ছেলে তাহমিদও লেখাপড়া ও খেলাধুলায় সব সময় কৃতিত্বের পরিচয় দিয়েছে। বাবা-ছেলের এই সাফল্য অব্যাহত থাকুক এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি তাঁদের প্রতি নিরন্তর শুভকামনা জানান।

ট্যাগ:

দিরাইয়ে বাবা-ছেলের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

প্রকাশের সময়: ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬