সুনামগঞ্জে অটোরিকশার চাপায় মাদরাসার শিক্ষার্থী নিহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ব্যাটারিচালিত রিকশার চাপায় শাহী আহমদ (৭) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের উজান তাহিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উজান তাহিরপুর গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহত শাহী আহমদ উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে এবং স্থানীয় রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শিশু শাহী সড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জ থেকে তাহিরপুর বাজারের দিকে মালামাল নিয়ে আসা জোবায়ের অ্যান্ড আদিবা পরিবহনের একটি ব্যাটারিচালিত রিকশা ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুমের বাড়ির সামনে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ:

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন

সুনামগঞ্জে অটোরিকশার চাপায় মাদরাসার শিক্ষার্থী নিহত

প্রকাশের সময়: ০৯:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬