সিলেটে জামায়াতের নির্বাচনী জনসভা আজ, আসছেন ডা. শফিক

শনিবার সিলেটে আসছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এদিন দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

এ জনসভায় জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শীর্ষ নেতারাও ব্ক্তব্য রাখবেন। এই নির্বাচনী জনসভায় যোগ দিতে হেলিকপ্টারযোগে সিলেটে আসবেন জামায়াতের আমির।

সিলেট ছাড়াও হবিগঞ্জ এবং কুলাড়ায়ও শনিবার জনসভায় ভাষণ দেবেন তিনি। সিলেটে দুপুর ২টা থেকে শুরু হওয়া জনসভা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। জনসভায় লক্ষাধিক লোকসমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের। জনসভা সফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী। আলিয়া মাদ্রাসা মাঠে চলছে বিশাল মঞ্চ নির্মাণের কাজ। শহরজুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। আলিয়ার মাঠের চারপাশেও সিলেটের জামায়াত প্রার্থীদের ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে।

শুক্রবার বিকেলে মাদ্রাসা মাঠ পরিদর্শনে যান সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এসময় তিনি বলেন, জনসভার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠ ও মাঠের আশপাশে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সকালে মাঠের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

এরআগে নির্বাচনী জনসভায় সবশেষ প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছাবেন তিনি।

ট্যাগ:
জনপ্রিয়

সিলেটে জামায়াতের নির্বাচনী জনসভা আজ, আসছেন ডা. শফিক

প্রকাশের সময়: ০৭:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬