লন্ডন ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে শেষ জনসভায় নাছির চৌধুরী: এটাই আমার জীবনের শেষ নির্বাচন

সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দীর্ঘ প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তিনি সবসময় দিরাই-শাল্লার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

রোববার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিরাই হেলিপ্যাড মাঠে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, আপনারাই আমাকে দুইবার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। আমি যখন এমপি ছিলাম, তখন বিরোধী দলের সদস্য হওয়ায় প্রত্যাশিত উন্নয়ন করতে পারিনি। একইভাবে সুরঞ্জিত সেনগুপ্ত বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও বিরোধী দলে থাকার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিরাই-শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে এই অঞ্চলে উন্নয়ন এনে দেওয়া হবে।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে নাছির চৌধুরী বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দু’টি দলই স্বাধীনতার পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধে একসঙ্গে লড়াই করেছে। তবে জামায়াতকে তিনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। এটা আমার জীবনের শেষ নির্বাচন। এরপর আর কখনো ভোট চাইতে আসব না।আপনারা সবাই দল-মতের ঊর্ধ্বে উঠে ধানের শীষে ভোট দেবেন। এই জয় হবে বেগম খালেদা জিয়ার, এই জয় হবে তারেক রহমানের, আর এই জয় হবে আপনাদের।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ন মহাসচিব ড. শুয়াইব আহমদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মনসুর শওকত, যুক্তরাজ্য বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ।

এ সময় নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি, জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জনসভায় যোগ দেয়।

ট্যাগ:

নাছির-শিশিরের লড়াইয়ে আ. লীগের ভোটই ‘কিংমেকার’

দিরাইয়ে শেষ জনসভায় নাছির চৌধুরী: এটাই আমার জীবনের শেষ নির্বাচন

প্রকাশের সময়: ০২:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬