সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকেরগাঁও গ্রামে ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ মে) এ ঘটনায় অভিযুক্ত যুবক বিলাল মিয়া (৩০)-কে তাৎক্ষণিকভাবে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত বিলাল মিয়া একই উপজেলার টুকেরগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে বলে জানা গেছে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে বিলাল মিয়া শিশুটিকে সাইকেল ও মিষ্টির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন এবং ভিকটিমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালনী ভিউ ডেস্কঃ 













