সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিলেটের ওসমানীনগরে পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনার আরও তিনজন আহত হয়েছেন।শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী পদ্মা পেট্রোলিয়ামের তেলবাহী ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ ৭ নারী ও শিশু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এর আগে গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের খাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, নিহত ৪ জনের মধ্যে লালন আহমদ (২৪) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। হতাহত বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত লরি ট্রাক এবং অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ:
জনপ্রিয়

সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রকাশের সময়: ১২:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬