সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

সুনামগঞ্জে পারিবারিক বিরোধের জেরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী মা রেজিয়া খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রেজিয়া খাতুনের টিনের বসতঘরে পারিবারিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে বড় ছেলে নুরু আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরু আলম ধারালো দা দিয়ে মায়ের গলার পেছনে কোপ দেন। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

প্রকাশের সময়: ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬