লন্ডন ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে :  ডা. শফিকুর রহমান

সুনামগঞ্জে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গুম ও খুনের সঙ্গে জড়িতদের বিচার অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তবে এটি প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকার উদ্দেশ্যে।

শনিবার (১ জানুয়ারি) সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাজনীতিতে মিথ্যাচার ও প্রতারণা সাধারণ মানুষকে ক্লান্ত ও হতাশ করেছে। জনগণের ভোট নিয়ে পাঁচ বছর ঘুমিয়ে থাকার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

তিনি বলেন, দেশে কোনো বৈষম্য থাকা উচিত নয়, সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। ক্ষমতায় গেলে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং শিক্ষার্থীদের সার্টিফিকেটের পাশাপাশি কাজের সুযোগও নিশ্চিত করা হবে।

সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীরা অংশ নেন।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫