স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিরাইয়ের দিলারা হাফিজ মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী, দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের বাসিন্দা, সাবেক খাদ্য মন্ত্রী মেজর ইকবাল হোসেনের বোন দিলারা হাফিজ মারা গেছেন।

শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাইহী রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।

মৃত্যুকালে স্বামী এক ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

এছাড়াও আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা, এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তারপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে বলে শায়রুল কবির জানান।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৮:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬