কালেক্টরেট জামে মসজিদ মার্কেট নিয়ে বিরোধ: সমাধানে মতবিনিময়

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের মালিকপক্ষ ও স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে চলমান বিরোধ নিরসনে বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে নগরীর বারুতখানাস্থ একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ এবং সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি মো. নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর সেক্রেটারি মো: শাজাহান আলী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, আম্বরখানা বাজার কমিটির সহ সভাপতি আজিজ আহমদ, আল হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সামছুল আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো: আজিজুল করিম, সমবায় মার্কেটের সভাপতি সোয়েব আহমদ, হক সুপার মার্কেটের সভাপতি মো: আনোয়ার হোসেন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আব্দুস সাত্তার, নয়াসড়ক বিসনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো: লুৎফুর রহমান লিলু, দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, মো: কয়ছর আলী, ছদরুল ইসলাম মাসুক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো: জাকারিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম সুমন, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান রজব, মো: ফয়সাল আহমদ, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: মনিরুল ইসলাম, সহ-সভাপতি মো: রাসেল আলী, রাজা জি সি স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: জাবেদ কাদির, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: সাহেদ বক্স, লালদিঘী পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: শাজাহান আহমদ, সহ-সভাপতি আব্দুস সোবহান, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি হোসেন আহমদ, এলিগ্যন্ট শপিং মলের সাধারন সম্পাদক মো: আব্দুল কাদির, ফেডারেল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান কাইয়ূম, মধুবণ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পদাক মো: মনজুর আহমদ, মোত্তালিব ভিলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ফিরোজ উদ্দিন, সিলেট ট্রেড সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলেক মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আহমদ, মো: মুহিবুর রহমান, সৈয়দ মিনহাজ উদ্দিন মুছা, মো: আবুল খায়ের মাহবুব, মো: জাহাঙ্গীর আলী, আব্দুস সালাম খান, আহমদ পাপ্পু, মো: আখতার হোসেইন, মো: সাহাব উদ্দিন, মো: রুহুল আমিন, মো: নদিম মিয়া, মো: সাইদুল ইসলাম, মো: রিয়াদ রহমান, সাব্বির আহমদ, রাসেল আলী, শাহান উদ্দিন নাজু, রিয়াজ আহমদ, মো: সানজু, মো: মোস্তাফিজুর রহমাম জাকির, সাকের আহমদ দুলাল, মো: তারেক মিয়া, কালেক্টরেট মসজিদ মার্কেট দোকান মালিকদের মধ্যে জামিল আহমদ তাপাদার, মো: ইনামুল করিম চৌধুরী, মো: মিনহাজ, মো: ফয়েজ, আল আমিন আহমদ, আব্দুর রহিম বাদশা, আবিদ ফাহিম, আনোয়ারুল হক ও মো: সানাজ প্রমুখ। এছাড়াও এডভোকেট হাসান পাটওয়ারী রিপন ও এডভোকেট আনোয়ার হোসেন সুমন উপস্থিত ছিলেন।

সভায় কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের পক্ষে ইনামুল কবির চৌধুরী বলেন, ১৯৯৯ সালে মসজিদ মার্কেট প্রতিষ্ঠার পর তৎকালীন জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের একটি স্থায়ী চুক্তি সম্পাদিত হয়, যা অদ্যাবধি কার্যকর ছিল। সেই চুক্তির আওতায় নিয়মিত ভাড়া পরিশোধ করে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তিনি বলেন, সম্প্রতি সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সরওয়ার আলম দায়িত্ব গ্রহণের পর ওই চুক্তি নিয়ে বিভিন্ন অজুহাত তুলে ব্যবসায়ীদের উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও ব্যবসায়ীরা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।
ইনামুল কবির চৌধুরী আরও বলেন, জেলা প্রশাসকের অনুপস্থিতিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চুক্তির বিষয়টি অবহিত করা হয়। সর্বশেষ গত ৯ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে জানানো হয় যে, পবিত্র রমজান মাস শেষে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক। কিন্তু পরদিন ১০ মার্চ ব্যবসায়ীদের কাছে তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নোটিশ পাঠানো হয়।

তিনি বলেন, এ অবস্থায় ব্যবসায়ীরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন। কিন্তু আদালতের ওই নির্দেশনা থাকা সত্ত্বেও ২৬ মার্চ রাতে প্রশাসনের পক্ষ থেকে মার্কেটের দোকানগুলো সিলগালা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, এর ফলে সাধারণ ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তা ও সংকটের মধ্যে পড়েছেন। অবিলম্বে এই সমস্যার সুষ্ঠু সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্য বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সমাধানে পৌঁছাতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ:

প্রকাশের সময়: ০২:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬