দিরাইয়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত: প্রধান শিক্ষক প্রীতি রানী দাস ও সহকারী শিক্ষক আফতাব উদ্দিন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন দুই শিক্ষাকর্মী।

উপজেলার নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব শিক্ষক প্রীতি রানী দাস শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আফতাব উদ্দিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন।

তাদের এ অর্জনে শিক্ষা সংশ্লিষ্ট মহল, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সহকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় তারা এ স্বীকৃতি অর্জন করেছেন।

এ বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিতরা বলেন, এ অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাবেন তারা।

উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

ট্যাগ:
জনপ্রিয়

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি হজযাত্রী

দিরাইয়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত: প্রধান শিক্ষক প্রীতি রানী দাস ও সহকারী শিক্ষক আফতাব উদ্দিন

প্রকাশের সময়: ০৮:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬