দিরাইয়ে হত্যা মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ জুন) দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই মো. সোহেল সিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জকিনগর (সরকারি লালঘর) এলাকা থেকে মো. মোবারক হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দিরাই থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোবারক হোসেন রাজানগর ইউনিয়নের জকিনগর (সরকারি লালঘর) গ্রামের সাবাজ মিয়ার ছেলে।

অপরদিকে, এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে দিরাই থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবিদ নূর (৭০)কে গ্রেপ্তার করেন। তিনি ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ মে দায়ের করা দিরাই থানার এফআইআর নং-১২, জিআর নং-১০৪ এর হত্যা মামলায় আবিদ নূর এজাহারভুক্ত আসামি। অভিযানের মাধ্যমে তাকে দিরাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উভয় আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগ:

দিরাইয়ে হত্যা মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

প্রকাশের সময়: ১০:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬