স্ত্রীর দায়ের করা ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. মুক্তাদির রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুক্তাদির রহমান দিরাই উপজেলার বাসুরী গ্রামের মানিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তাদির রহমানের স্ত্রী, দিরাই উপজেলার কাইমা মধুপুর এলাকার বাসিন্দা সোনালী আক্তার, তার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিজস্ব প্রতিবেদকঃ 
















