সোহেল ও স্বপ্নার মামলার রায় আজ

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করবেন হাইকোর্ট।

এ মামলায় আসামিদের আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন।

শুনানিতে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা ধর্ষণ ও হত্যার পুরো ঘটনা বর্ণনা করেছেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যেও তার জবানবন্দির সঙ্গে মিল রয়েছে। পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণেও অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা প্রতিষ্ঠিত হয়েছে।

সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনের ভূমিকা নিয়েও আদালতে যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময় স্বপ্না বাসায় উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। পরে স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করায় তিনিও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত হন।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০

সোহেল ও স্বপ্নার মামলার রায় আজ

প্রকাশের সময়: ০৪:৩৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬