সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করেছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের নেতৃত্বে এ সহায়তা বিতরণ করা হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দিশেহারা পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি ফেরাতে শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এ উদ্যোগ নেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 















