দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

দিরাইয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পদ্মা দল বিজয়ী হয়।

খেলায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সমিতির সাধারণ সম্পাদক ও রাজানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সূর্যসেন দাস পান্না এবং রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ আয়োজন সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সূর্যসেন দাস পান্না বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। আয়োজনটি সফল করতে রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি চৌধুরী দোয়েল সার্বিক সহযোগিতা করেছেন। গত বছরও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৫:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬