সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দিরাইয়ের সাবেক কাউন্সিলর প্রদীপ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তিনি দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুসের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দিরাই পৌরশহরের দোওজ আবাসিক এলাকার ধল রোডে অবস্থিত তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরিবারের সদস্যদের দাবি, রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি বাসায় গিয়ে নিজেদের থানার লোক পরিচয় দিয়ে দরজায় ডাকাডাকি করেন। দরজা না খোলায় তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দেন। পরে দরজা খুলে দিলে কোনো কারণ না জানিয়ে এবং গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়েই তাঁকে নিয়ে যাওয়া হয়। তারা আরও জানান, প্রদীপের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিংবা কোনো মামলার বিষয়ে তাঁকে আগে অবহিত করা হয়েছে এমন তথ্য তাঁদের জানা ছিল না। কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও তাঁরা কিছু জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা তাঁকে গ্রেপ্তার করিনি। সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জেনেছি।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, প্রায় দুই মাস আগে সন্ত্রাস- বিরোধী আইনে সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার আসামিকে গত রাতে দিরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ অফিসের তালা খুলল, হাদী চত্বর বদলে হল জয় বাংলা চত্বর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দিরাইয়ের সাবেক কাউন্সিলর প্রদীপ

প্রকাশের সময়: ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬