যুক্তরাষ্ট্রের হামলার আগেই জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার অপেক্ষায় থাকবে না ইরান। ওয়াশিংটন হামলা চালালে তেহরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়ার অধিকারও রয়েছে বলে জানিয়েছে দেশটি।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। পরিস্থিতিগুলো হলো কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনৈতিক আলোচনার কথা বলে যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় নিতে পারে। এ কারণে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তেহরান।

ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে অবরোধ দিয়ে আটকে রাখা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ তার দাবি, আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপ করেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের লক্ষ্য অর্জনে সফল হয়নি।

তিনি আরও জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতিকে শুধু যুদ্ধ কিংবা শান্তি—কোনোটির মধ্যেই ফেলা যায় না বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, আইনগতভাবে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) করা অনুরোধও নাকচ করেছেন ঘারিবাবাদি। তিনি বলেন, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

তার অভিযোগ, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আড়ালে যুক্তরাষ্ট্রের অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা হতে পারে। তাই পরিদর্শনের আগে ইরানের শর্ত মেনে নেওয়ার নিশ্চয়তা দিতে হবে ওয়াশিংটনকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে কয়েকটি শর্তের কথাও জানিয়েছেন ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী। শর্তগুলোর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার, তেল খাতসহ কয়েকটি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের বিষয়ে সমাধান।

এ ছাড়া আগের সমঝোতার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা নতুন সামরিক সরঞ্জাম ও সেনাদের বিষয়েও পদক্ষেপ চায় তেহরান।

ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি প্রস্তাব রয়েছে। শুরুতে এ প্রক্রিয়া সম্পন্ন করতে সাত দিন সময়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সময়সীমা কমিয়ে দুই দিন করা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকায় এখনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থান করা যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে এটি যুক্ত হয়েছে।

অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আগাম জবাব দেওয়ার বিষয়ে তেহরানের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

ট্যাগ:

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তায় শিক্ষক-শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের হামলার আগেই জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশের সময়: ০৭:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬