বিয়ের বাজার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হবু বরসহ নিহত ২

  • কালনী ভিউ ডেস্ক :
  • প্রকাশের সময়: ০৭:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হবু বরসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মো. বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব (২৪) ও মো. ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন (২৬)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তানভীর সোহেব নিহত হন।

সোহেবের সঙ্গে থাকা তার চাচাতো ভাই শাহ আলম ওরফে সামায়ন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তবে রাত প্রায় ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “শাহ আলম ওরফে সামায়ন বিয়ের বাজার করে তার চাচাতো ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তাদের মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেব নিহত হন। গুরুতর আহত অবস্থায় সামায়নকে হাসপাতালে নেওয়া হলে তিনি রাতেই মারা যান।”

ট্যাগ:

শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম

বিয়ের বাজার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হবু বরসহ নিহত ২

প্রকাশের সময়: ০৭:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫