দিরাই উপজেলার টংগর গ্রামের কৃতি সন্তান, দিরাই বালিকা বিদ্যালয় রোড এলাকার স্থায়ী বাসিন্দা, দিরাইয়ের পরিচিত মুখ ফিরোজ খাঁন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম ফিরোজ খাঁন ছিলেন ভ্রমণপিপাসু, শিক্ষিত, পরিমার্জিত ও অত্যন্ত মিশুক একজন মানুষ। সামাজিক ও পারিবারিক পরিমণ্ডলে তিনি ছিলেন সবার প্রিয়।
তার সহধর্মিণী দীর্ঘদিন দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফিরোজ খাঁন দম্পতির ছেলে-মেয়েরা মেধা তালিকায় স্থান করে নিয়ে দেশব্যাপী সুনাম অর্জন করেছেন।
তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
নিজস্ব প্রতিবেদকঃ 








