সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামরিবীজ গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে সবকিছু ভস্মীভূত হলেও আশ্চর্যজনকভাবে একটি ঘরে থাকা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি বসতঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে চারটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষতি হয়ে যায়।
এদিকে, আগুনে সবকিছু পুড়ে গেলেও একটি ঘরের ভেতরে থাকা পবিত্র কোরআন শরিফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনকে এগিয়ে আসার আহবান।
নিজস্ব প্রতিবেদকঃ 
















