দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী এবং ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আশরাফ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধাদের মধ্যে ছিলেন আতাহার আলী, সাগর চক্রবর্তী, মোস্তাকিন, ফজলু মিয়া, হায়াত মাহমুদ হৃদয় ও মাহিদুল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা ও সিলেটে অংশগ্রহণ করে আহত হওয়া দিরাই উপজেলার ১৩ জনের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে আহতদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:

১২৪৬ কোটি টাকায় ব্রাজিলিয়ান তারকাকে কিনেছে আর্সেনাল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

প্রকাশের সময়: ০৯:৫৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬