দিরাইয়ে হতদরিদ্র ৬৭ মানুষের মাঝে ঋণ বিতরণ

সুনামগঞ্জের দিরাইয়ে হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬টি দলের ৬৭ জন সদস্যের মধ্যে মোট ২৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ঋণ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ ঋণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের রাজীব সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে হতদরিদ্র ৬৭ মানুষের মাঝে ঋণ বিতরণ

প্রকাশের সময়: ১২:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬