হবিগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটকের পর একবছরের কারাদণ্ড

হবিগঞ্জের লাখাইয়ে ২৭টি ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বুল্লা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে ও সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজারে অভিযান চলাকালে মোশারফের কাছ থেকে ২৭টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে বুল্লা বাজার থেকে মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের কারণে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নন।

ট্যাগ:
জনপ্রিয়

হবিগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটকের পর একবছরের কারাদণ্ড

হবিগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটকের পর একবছরের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৭:৫০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬