পাগলা মসজিদের ১৫ দানবাক্স খুলে শুরু টাকা গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এসব দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলছে টাকা গণনার কার্যক্রম। এতে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়।

টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও গণনার কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে বিভিন্ন কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি বিরতি দিয়ে ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।এবার দানের পরিমাণ বেশি হতে পারে এমন সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়।

শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, পাগলা মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। এ বিশ্বাস থেকেই দূর-দূরান্তের মানুষ এখানে মানত করতে আসেন। দানবাক্সে জমা হওয়া অর্থ সাধারণত মসজিদ পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শে বিভিন্ন মসজিদে দান-খয়রাত, মাদরাসার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

ট্যাগ:
জনপ্রিয়

হবিগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটকের পর একবছরের কারাদণ্ড

পাগলা মসজিদের ১৫ দানবাক্স খুলে শুরু টাকা গণনা

প্রকাশের সময়: ০৫:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬