দিরাইয়ে কিশোরী ফুটবলারের ওপর হামলা, গ্রেফতার ২

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তারের (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা-পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে ফুটবল অনুশীলনের সময় বনফুল আক্তারের ওপর এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জেরে কয়েকজন নারী-পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সরকারি হাসপাতালে) ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে তা মামলা হিসেবে রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

জগন্নাথপুরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ২জন কারাগারে

দিরাইয়ে কিশোরী ফুটবলারের ওপর হামলা, গ্রেফতার ২

প্রকাশের সময়: ০৭:৫৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬