মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গার এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. বেলায়েত শেখ (৩৫)। তিনি উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা এবং মৃত ইউসুফ শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে মালয়েশিয়ায় তার মৃত্যু হয়। তিনি মালয়েশিয়ায় সড়কের ক্লিনার হিসেবে কাজ করতেন। সেখানে সড়কে দায়িত্ব পালনরত অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের ছোট ভাই ঝিলু শেখ (৩০) বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে মালয়েশিয়ায় অবস্থানরত পাশের গ্রামের এক প্রবাসীর মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পাই। আজ (মঙ্গলবার) ভোরে সড়কে কাজ করার সময় দ্রুতগতির একটি গাড়ি বেলায়েতকে চাপা দেয়।

তিন ভাইয়ের মধ্যে বেলায়েত ছিলেন বড়। তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের বাবা। প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। পরিবারের অভাব-অনটন দূর করে সন্তানদের মানুষ করার স্বপ্ন নিয়েই বিদেশযাত্রা করেছিলেন তিনি। স্বজনদের দাবি, ধারদেনা করে বিদেশে গেলেও ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, এ ব্যাপারে প্রশাসন সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে আলাপ করে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগ:

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশের সময়: ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬