সুনামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জেরে সুবর্ণা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের (৪০) বিরুদ্ধে।

সোমবার (৬ এপ্রিল) রাতে পৌর শহরের চৌধুরী ঘাট সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুবায়েরকে আটক করেছে পুলিশ।

আটক জুবায়ের দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়ার (ভুলু) মেয়ে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শহরের নিজ বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন জুবায়ের। তাদের পরিবারে সব সময় অশান্তি লেগেই থাকত এবং প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতো ‍জুবায়ের। সোমবার রাতে নির্যাতনের একপর্যায়ে মারা যান সুবর্ণা। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, নিহত সুবর্ণার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জুবায়েরকে আটক করা হয়েছে। তবে ঘটনার সময় বাসায় তাদের দুই সন্তানকে পাওয়া যায়নি।

ট্যাগ:

সুনামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশের সময়: ০৪:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬