নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: দিরাইসহ তৃণমূলে খোঁজা হচ্ছে আগামীর ক্রীড়া তারকা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

তৃণমূল পর্যায় থেকে কিশোর ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে আগামীর চ্যাম্পিয়ন তৈরির লক্ষ্যে সারাদেশে বাছাই কার্যক্রম পরিচালিত হবে।

এই কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নিতে পারবে। নির্ধারিত সময় অনুযায়ী ২ মে ২০১২ থেকে ১ মে ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীরা আবেদন করার সুযোগ পাবে।

ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু ও তাইকোয়ানডো)সহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে।

অনলাইন নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। নিবন্ধন সম্পন্নকারী অংশগ্রহণকারীদের ২৫ থেকে ২৭ এপ্রিল উপজেলা পর্যায়ের বাছাইপর্বে অংশ নিতে হবে। পরবর্তীতে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ২ মে থেকে শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এ বিষয়ে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি আমাদের দেশের কিশোরদের জন্য একটি বড় সুযোগ। যারা গ্রাম পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভা, তাদেরকে তুলে এনে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের লক্ষ্য। আমরা চাই দিরাই থেকেও প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে দেশের সুনাম বয়ে আনুক।

তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে আপনার সন্তানদের খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করুন। কোনো প্রতিভা যেন অবহেলায় ঝরে না পড়ে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়রা দক্ষ কোচের অধীনে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে, যা তাদের পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

স্থানীয় ক্রীড়ানুরাগীদের মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবেদনের লিংক https://notunkurisports.gov.bd

ট্যাগ:

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: দিরাইসহ তৃণমূলে খোঁজা হচ্ছে আগামীর ক্রীড়া তারকা

প্রকাশের সময়: ০২:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬