সুনামগঞ্জের দিরাইয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার বিকেলে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ ও বিক্রির অপরাধে মামা-ভাগিনা মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে জমজম রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দিরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় দিরাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নিজস্ব প্রতিবেদকঃ 








