সাংবাদিক সালমান মিয়ার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দিরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দিরাই কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক সালমান মিয়ার পিতা শহিদুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে পৌর সদরের রাধানগর দাউদপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুমা রাধানগর দাউদপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ এবং দিরাই উপজেলা তরুণ দলের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ট্যাগ:
জনপ্রিয়

সাংবাদিক সালমান মিয়ার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশের সময়: ০২:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬