দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত এবং ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে সংঘটিত একটি সংঘর্ষের জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারকে আব্দুল মুহিতের সমর্থকরা আটকিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা সন্ধ্যার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শাহাদীব মেম্বারের পক্ষের আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত আল আমিন (২৬), রতন মিয়া (২৭) ও সোনাই মিয়া (৭৫)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
জনপ্রিয়

৪ বছর বয়সে রেলস্টেশনে পাওয়া মেয়েটির নতুন জীবনের শুরু

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশের সময়: ০৭:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬