শাল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের শাল্লায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর ১২টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে শাল্লার ‘চার ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুইটমিট’-কে ১ হাজার টাকা এবং ‘সকাল-সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে

ট্যাগ:
জনপ্রিয়

শাল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময়: ০২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬