সিলেটে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জকিগঞ্জ থানার ওসি আ. রাজ্জাক শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তিনি দায়িত্ব পালনে সকল পুলিশ সদস্যকে আরও আন্তরিক ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার সিলেট পুলিশ লাইন্সস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পুলিশের কল্যাণ, শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি। পরে জেলার বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

এতে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাককে পুরস্কৃত করা হয়। এছাড়া মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে জকিগঞ্জ থানার এসআই মাসুদ আহাম্মেদ সম্মাননা লাভ করেন।

একই অনুষ্ঠানে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় জকিগঞ্জ থানার পিএসএ খায়রুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপস্থিত কর্মকর্তারা সিলেট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:
জনপ্রিয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির

সিলেটে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জকিগঞ্জ থানার ওসি আ. রাজ্জাক শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রকাশের সময়: ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬