দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামি ছিলেন।
এর আগে গত ২৫ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শেষে দিরাই ফেরার পথে আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন।
পরে গত ২১ ফেব্রুয়ারি দিরাই থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মামলায় দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।
আদালত সূত্র জানায়, রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 


















