জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটের জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।নিহত ওই পর্যটক চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন রাহি (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম জেলার হাটহাজারী থেকে রাহীসহ তারা ১২জনের একটি দল সিলেটে ঘুরতে আসেন। সোমবার (১ জুন) বিকেলের দিকে রাহিসহ কয়েকজন মিলে সিলেটের জাফলং ঘুরতে যান। পরে জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে নামেন কয়েকজন। গোসলের একপর্যায়ে রাহি স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তার গোয়াইনঘাট থানা পুলিশ ও ডুবুরিদল ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের দুই ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জাফলং ট্যুরিস্ট পুলিশের এস আই হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ:
জনপ্রিয়

বেড়েছে নিত্যপণ্যের দাম, ২০০ টাকা ছাড়াল ব্রয়লার

জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশের সময়: ০৩:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬