২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় এসব তারিখে পরিবর্তন হতে পারে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন প্রকাশিত সম্ভাব্য ধর্মীয় ক্যালেন্ডার অনুসারে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হতে পারে।

ক্যালেন্ডারে আরও বলা হয়েছে, ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। এর আগের দিন ১৫ মে পালনের সম্ভাবনা রয়েছে পবিত্র আরাফাতের দিন।

এ ছাড়া ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ, ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত এবং ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী ১৪-১৫ আগস্ট উদযাপিত হতে পারে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। ওই পূর্বাভাস অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

এ হিসাবে ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু হবে।

গালফ নিউজের পূর্বাভাসে বলা হয়েছে, ১০ মার্চ, বুধবার উদযাপিত হতে পারে ঈদুল ফিতর। তবে কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডারে এ উৎসবের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে ৯ মার্চ।

অর্থাৎ, রমজান শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে দুই পূর্বাভাসে মিল থাকলেও ঈদুল ফিতর উদযাপনের তারিখে এক দিনের ব্যবধান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তাই চাঁদ দেখার পরই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

ট্যাগ:
জনপ্রিয়

আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রকাশের সময়: ০২:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬