উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে দিরাইয়ে সিটি ডায়াগনস্টিকের যাত্রা শুরু

হাওর অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে দিরাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিটি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।

শুক্রবার বিকেল ৩টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টস্থ জালাল সিটি সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ আল্লামা নূরুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েখ মাওলানা আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, নাদের আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিষ্ঠানটিতে হৃদরোগ, শিশু, গাইনি ও সার্জারিসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ মোট নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখবেন বলে জানানো হয়েছে। এছাড়া এখানে রয়েছে আধুনিক চিকিৎসা পরীক্ষার সুবিধা।

সেবাসমূহের মধ্যে রয়েছে, ৪-ডি এক্স-রে, সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা, হরমোন টেস্ট, ইসিজি, মহিলা চিকিৎসকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম, ইকো কার্ডিওগ্রাম, বিদেশগামীদের মেডিক্যাল চেকআপ এবং ওপিজি ডেন্টাল এক্স-রের মাধ্যমে দাঁতের পরীক্ষা। পাশাপাশি সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানের পরিচালক ওয়েছ সরদার জানান, দিরাইসহ আশপাশের হাওর এলাকার মানুষকে সাশ্রয়ী মূল্যে উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।

ট্যাগ:

প্রকাশের সময়: ১২:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬