দিরাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পৌর উন্নয়নে পরিকল্পনা তুলে ধরলেন মেয়র প্রার্থী রিপন

সন্ন দিরাই পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার দুপুরে দিরাই থানা রোডের বালিকা বিদ্যালয় মার্কেটস্থ তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আবুল হাসনাত রিপন বলেন, বিএনপি সরকারের তত্ত্বাবধানে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা এসেছে।

তিনি বলেন, অনেক প্রার্থীরা বলেন নেতাকর্মী ও এলাকাবাসীর চাপে নির্বাচন করতে চান, সেখানে আমি নিজ উদ্যোগে মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, পৌরসভা জনগণের আস্থার প্রতীক এবং এটিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চান তিনি। ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, দিরাই পৌর এলাকায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিভিন্ন পেশার মানুষের সাথে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। লন্ডনে অবস্থানকালেও তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং সেখান থেকে দিরাইবাসীর সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন।

পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের অবস্থা বেহাল। পাশাপাশি আইটি খাতে তরুণদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি প্রশিক্ষণের মাধ্যমে তাদের উন্নয়নের ওপর জোর দেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সকলকে সাথে নিয়ে দিরাই পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে একটি নান্দনিক পৌরসভা গড়ে তুলতে চাই।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি তাঁর উন্নয়ন ভাবনা ও কাজের পরিকল্পনা পৌরবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান।

লিখিত বক্তব্যে আবুল হাসনাত রিপন বলেন, পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক ও উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তিনি নাগরিকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়ন এবং সম্মিলিত উদ্যোগে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পৌরসভা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশ-বিদেশে অর্জিত সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিরাই পৌরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করতে চান। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগ:

দিরাইয়ে পৃথক অভিযানে তিন চোর গ্রেফতার

দিরাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পৌর উন্নয়নে পরিকল্পনা তুলে ধরলেন মেয়র প্রার্থী রিপন

প্রকাশের সময়: ০৪:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬