সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযানে চিহ্নিত তিন চোরকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, দিরাই পৌর সদরের ঘাগটিয়া গ্রামের মাহমুদুল হকের ছেলে নুরুল আমিন নুরুল (৪০), একই গ্রামের নুর মিয়ার ছেলে আফাজ মিয়া (২৩) এবং উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে টিটু দাস (৩২)।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থানে ধারাবাহিক চুরির ঘটনা ঘটছিল। এরই ধারাবাহিকতায় রোববার ভোর রাতে দিরাই উপজেলা রোডস্থ আদর্শ শিক্ষা নিকেতনে চুরি করতে গেলে টিটু দাসকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
অন্যদিকে, ফিমেল একাডেমিতে সংঘটিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরুল আমিন নুরুল ও আফাজ মিয়াকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সাম্প্রতিক চুরির ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















