সাবেক সচিব দিরাইয়ের এম আই চৌধুরীর ইন্তেকাল

থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মুহিবুল ইসলাম চৌধুরী (এম আই চৌধুরী) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুনামগঞ্জের দিরাই উপজেলার গচিয়া গ্রামের কৃতি সন্তান এম আই চৌধুরী দীর্ঘ প্রশাসনিক জীবনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পেশাগত জীবনে তিনি ছিলেন একজন দক্ষ, সৎ ও অভিজ্ঞ প্রশাসক। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

তাঁর প্রতিষ্ঠিত গচিয়া সিকন্দর উচ্চ বিদ্যালয় স্থানীয় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এম আই চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব। এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সামাজিক কর্মকাণ্ডে তিনি সবসময় সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৭:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬