দিরাইয়ে মদসহ মাদক ব্যবসায়ী আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ এমরান হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার গচিয়া গ্রামের আসদর আলীর ছেলে।

শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে দিরাই পৌর সদরের মজলিশপুর গ্রাম সংলগ্ন হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশের সড়কে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে তার দেহ তল্লাশি ও আশপাশে অনুসন্ধান চালিয়ে একটি প্লাস্টিকের বোতলে ৫ লিটার এবং দুটি প্লাস্টিকের কন্টেইনারে প্রতিটিতে ১০ লিটার করে মোট ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মদসহ তাকে দিরাই থানায় হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মো. সজীব জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দিরাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অধিদপ্তর পরিচালনা করবে।

ট্যাগ:

দিরাইয়ে মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময়: ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬