দিরাইয়ে সাবেক ছাত্রনেতা জিয়াউল করীমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর খালপাড় সড়ক সংস্কার কাজে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করীম।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দিরাই পৌর শহরের কলেজ রোডস্থ একটি কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে জিয়াউল করীম বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল চন্ডিপুর খালপাড় সড়ক সংস্কার প্রকল্পকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে জড়িয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ তোলা হলেও এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আমি কখনোই উক্ত প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলাম না এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে আমার কোনো প্রশাসনিক বা আর্থিক সম্পৃক্ততা নেই। তারপরও রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

জিয়াউল করীম আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তার এই সামাজিক গ্রহণযোগ্যতা ও সুনাম ক্ষুণ্ন করতেই একটি চক্র মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটিত হলে অপপ্রচারের নেপথ্যে কারা রয়েছে তা জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত বক্তারাও জিয়াউল করীমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর নিন্দা জানান। তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া উচিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে একপাক্ষিক প্রচারণা চালিয়ে কাউকে হেয়প্রতিপন্ন করা কাম্য নয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৭:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬