সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো অন্তত ২৫/৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (-৭ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে বেঙ্গল পরিবহণ ও ইউনিক বাসের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা সকলে ইউনিক পরিবহণের যা্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহণ ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহণ ঘটনাস্থল সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার দয়ামীর এলাকায় পৌছামাত্রা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহণ রাস্তার খাদে পড়ে যায়। নিহতরা সকলে ইউনিক পরিহনের যাত্রী। দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই ইউনিক পরিবহণের। এ যাবত অন্তত ৩০ জনকে বিভিন্নভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো হতাহতদের নাম পাওয়া যায়নি।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে এমপি নাছির চৌধুরীর জনসভায় কম উপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী নিহত

প্রকাশের সময়: ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬