সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেফতার

সিলেটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় অভিযুক্ত ছাব্বির আহমদকে (২৩) যুবক গ্রেফতার করেছে এসআরবি-৯। এ সময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার ও ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছাব্বির হোসেন বালাগঞ্জ উপজেলার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও এলাকার গেন্দু মিয়ার ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে ছাব্বিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ আগস্ট রাতে শিক্ষার্থীর মা ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে দেখতে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, ছাব্বির ওই শিক্ষার্থীকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। এ ঘটনায় ছাব্বিরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন শিক্ষার্থীর মা।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতার ও উদ্ধারেরএ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ছাব্বির ও উদ্ধার হওয়া শিক্ষার্থীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৯:৪৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬