মাদারীপুর হাসপাতালে অনিয়ম দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ, ৫ হাজার ডাক্তার নিয়োগের ঘোষণা

গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি ধ্বংস ও লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতাল হঠাৎ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে হাসপাতালের নানা অনিয়ম, পরিচ্ছন্নতার অভাব এবং রোগীদের বাইরে থেকে ওষুধ কেনার অভিযোগ খতিয়ে দেখে মন্ত্রী জানান, ঢাকা ফিরে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর সদর হাসপাতালের ৯ কোটি টাকার আলোচিত টেন্ডারটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং নতুন নিয়মে পুনরায় টেন্ডার আহ্বান করা হবে। দুর্নীতির এই চেইন ভেঙে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ নিয়ে চলা বাবুর্চিদের সিন্ডিকেট পরিবর্তনের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, যতজন রোগী ভর্তি থাকবেন, নিয়মানুযায়ী সবাইকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে। এ সময় রোগীদের ঠিকমতো কাউন্সিলিং না করা এবং বাইরে থেকে ওষুধ বা স্যালাইন কিনতে বাধ্য করার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ডাক্তার সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে দেশব্যাপী ৫ হাজার নতুন ডাক্তার নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। তখন আর কোনো সংকট থাকবে না। এর আগে সকালে তিনি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও হঠাৎ পরিদর্শন করেন।

এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. ফজলে এলাহী, সিভিল সার্জন ডা. মোসা. মাহফুজা খাতুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
জনপ্রিয়

সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মাদারীপুর হাসপাতালে অনিয়ম দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ, ৫ হাজার ডাক্তার নিয়োগের ঘোষণা

প্রকাশের সময়: ১২:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬