দিরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, সড়ক না থাকায় ফায়ার সার্ভিস নিষ্ক্রিয়!

সুনামগঞ্জের দিরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যেই একটি পরিবারের ঘরসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জগদল ইউনিয়নের বড় নগদীপুর গ্রামের মোহাম্মদ আছাব উদ্দিন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হয়। এর পরপরই আগুন দ্রুত ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, পোশাক ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দিরাই উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এতে স্থানীয়দের একক প্রচেষ্টাতেই আগুন নেভানোর কাজ সম্পন্ন করতে হয়।

এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্গম এলাকার কারণে এমন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তারা দ্রুত সড়ক সংযোগ স্থাপনের দাবি জানান।

ট্যাগ:

বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল

দিরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, সড়ক না থাকায় ফায়ার সার্ভিস নিষ্ক্রিয়!

প্রকাশের সময়: ০৪:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫