নবীগঞ্জে টিকটক প্রেমের চরম পরিণতি: শাশুড়ি খুন, পুত্রবধূ গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শাশুড়িকে হত্যার অভিযোগে তামান্না আক্তার (২২) নামে এক গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে র‌্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬০) ছেলে রফিকুল ইসলাম চৌধুরীর বাড়িতে বসবাস করতেন। রফিকুল প্রবাসে থাকায় তার স্ত্রী তামান্না শাশুড়ির সঙ্গে মধ্যসমত এলাকায় থাকতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, টিকটকের মাধ্যমে শিপন মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে তামান্নার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের জেরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পরিকল্পনা করা হয়।

রোববার গভীর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত ফেরদৌসী ইসলাম চৌধুরীর মুখ চেপে ধরা হয়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

এ ঘটনায় নিহতের ভাই নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় অভিযান চালিয়ে তামান্নাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৯:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬